📌 ভারতের হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টের একটি সেনা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ চুরির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা হাবিলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ
ভারতের হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টের একটি সেনা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ চুরির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার উপ্পুথোল্লা মালেশ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
🔴 মূল পয়েন্ট
- 📌 গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার উপ্পুথোল্লা মালেশ (৩৭)।
- 📌 তিনি ২০১০ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ২০তম ব্যাটালিয়ন মাদ্রাজ রেজিমেন্টে ১৬ বছর দায়িত্ব পালনের পর গত ৩০ জুন অবসরে যান।
- 📌 তিনি অত্যন্ত সুরক্ষিত ওই ইউনিটের অস্ত্রাগার থেকে চারটি একে-২০৩ রাইফেল, একটি ইনসাস রাইফেল, সাতটি পিস্তল, ম্যাগাজিন, নাইট-ভিশন বাইনোকুলার এবং প্রায় ১,৯০০ রাউন্ড গোলাবারুদ চুরি করেন।
- 📌 চুরির পর মালেশ অস্ত্রগুলো প্রথমে একটি মন্দিরে লুকিয়ে রাখেন এবং পরে নিজের গাড়িতে করে আছামপেটের দিকে নিয়ে যান।
- 📌 সন্দেহ এড়াতে তিনি পথে সাধারণ যাত্রীও বহন করেন।
- 📌 তদন্তের মুখে গত ১০ সেপ্টেম্বর তিনি অপরাধের কথা স্বীকার করলে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
📰 বিস্তারিত
ভারতের হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টের একটি সেনা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ চুরির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার উপ্পুথোল্লা মালেশ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত মালেশ ২০১০ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০তম ব্যাটালিয়ন মাদ্রাজ রেজিমেন্টে ১৬ বছর দায়িত্ব পালনের পর গত ৩০ জুন অবসরে যান।
৩০ ও ৩১ আগস্টের মধ্যবর্তী রাতে তিনি অত্যন্ত সুরক্ষিত ওই ইউনিটের অস্ত্রাগার থেকে চারটি একে-২০৩ রাইফেল, একটি ইনসাস রাইফেল, সাতটি পিস্তল, ম্যাগাজিন, নাইট-ভিশন বাইনোকুলার এবং প্রায় ১,৯০০ রাউন্ড গোলাবারুদ চুরি করেন।
চুরির পর মালেশ অস্ত্রগুলো প্রথমে একটি মন্দিরে লুকিয়ে রাখেন এবং পরে নিজের গাড়িতে করে আছামপেটের দিকে নিয়ে যান।
সন্দেহ এড়াতে তিনি পথে সাধারণ যাত্রীও বহন করেন।
তদন্তের মুখে গত ১০ সেপ্টেম্বর তিনি অপরাধের কথা স্বীকার করলে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
ডিবিসি/এসডব্লিউএন
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: হায়দরাবাদ, ভারত
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: উপ্পুথোল্লা মালেশ (৩৭)
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ১৯০০
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!