📌 কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গ্রিজলি ভালুক আক্রমণে ৪৮ বছর বয়সী জেনিফার বালকারাস ও তার ২০ বছর বয়সী মেয়ে সেলাহ রিড নিহত হন। পরিবার জানিয়েছে, তারা একে অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে ছিল। তদন্ত চলছে ভালুককে হত্যা করার সম্ভাবনা নিয়ে।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ১ নভেম্বর বিকেলে হাঁটতে বের হয়ে নিখোঁজ হওয়ার পর অনুসন্ধান অভিযানে উদ্ধার করা হয় তাদের মরদেহ। নিহতদের নাম জেনিফার বালকারাস (৪৮) ও তার ২০ বছর বয়সী মেয়ে সেলাহ রিড। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
🔴 মূল পয়েন্ট
- 📌 ১ নভেম্বর বিকেলে ব্রিটিশ কলাম্বিয়ার বেলা কুলা এলাকার হাঁটার পথে মা-মেয়ের মৃত্যু হয় গ্রিজলি ভালুকের আক্রমণে
- 📌 সোমবার জেনিফারের ও মঙ্গলবার সেলাহর মরদেহ উদ্ধার করা হয়; অনুসন্ধানে অংশ নেন পুলিশ ও সংরক্ষণ কর্মকর্তারা
- 📌 বিসিসিওএসের পরিদর্শক জেফ টাইর বলেন, ভালুককে আটক করা সম্ভব হলে তা পরীক্ষা করা হবে; সংঘাতের ঘটনায় ভালুককে হত্যা করার নির্দেশিকা রয়েছে
- 📌 জেনিফারের ভাই জশ বালকারাস জানান, তারা ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’; পরিবার তহবিল সংগ্রহের উদ্যোগ নিচ্ছে শেষকৃত্যের ব্যয় নির্বাহে
- 📌 ব্রিটিশ কলাম্বিয়ায় আনুমানিক ১০ হাজার থেকে ১৩ হাজার গ্রিজলি ভালুক রয়েছে; প্রজাতিটি ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ
- 📌 ২০১৭ সাল থেকে শিকারের নিষেধাজ্ঞা আরোপের পর থেকে মানুষ-ভালুক সংঘাতের ঘটনা বেড়েছে
📰 বিস্তারিত
ব্রিটিশ কলাম্বিয়া কনজারভেশন অফিসার সার্ভিস (বিসিসিওএস) জানিয়েছে, বেলা কুলা এলাকার একটি হাঁটার পথের কাছ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া আলামত থেকে ধারণা করা হচ্ছে, কোনো বন্য প্রাণী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। অনুসন্ধান অভিযানের সময় সোমবার জেনিফার বালকারাসের মরদেহ এবং মঙ্গলবার তার মেয়ে সেলাহ রিডের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে বিসিসিওএসের কর্মকর্তারা পাশাপাশি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) সদস্যরাও অংশ নেন।
বিসিসিওএসের পরিদর্শক জেফ টাইর বলেন, দুই নারীর মৃত্যুর ঘটনায় একাধিক ভালুক জড়িত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, কোনো ভালুককে আটক করা সম্ভব হলে সেটি পরীক্ষা করে দেখা হবে। তদন্তে হামলার সঙ্গে কোনো ভালুকের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জননিরাপত্তার স্বার্থে প্রাদেশিক মানব-বন্য প্রাণী সংঘাত মোকাবিলার নির্দেশিকা অনুযায়ী সেটিকে হত্যা করা হবে।
জেনিফারের ভাই জশ বালকারাস কানাডার সংবাদমাধ্যম সিবিসিকে বলেন, ‘জেনি যখন পাহাড়ি পথে হাঁটতে যেত, সেলাহ সব সময় তার পাশেই থাকত। তারা ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’। তাদের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ।’ পরিবারের শেষকৃত্যের ব্যয় নির্বাহে সহায়তার জন্য অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই তহবিল সংগ্রহের বিবরণে বলা হয়েছে, নতুন পেশা শুরু করা এবং জীবনের নতুন অধ্যায় গড়ে তোলার উদ্দেশ্যে সম্প্রতি বেলা কুলায় চলে এসেছিলেন জেনিফার।
গ্রিজলি ভালুককে কানাডার কেন্দ্রীয় আইনের অধীনে ‘বিশেষ উদ্বেগের প্রজাতি’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ এই প্রাণী। প্রাদেশিক পরিবেশ, ভূমি ও পার্ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ব্রিটিশ কলাম্বিয়ায় আনুমানিক ১০ হাজার থেকে ১৩ হাজার গ্রিজলি ভালুক রয়েছে। মন্ত্রণালয় প্রজাতিটিকে ঝুঁকিপূর্ণ হিসেবেও শ্রেণিবদ্ধ করেছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ভালুক ও মানুষের মধ্যে সংঘাতের ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে ভালুক হঠাৎ ভয় পেলে কিংবা নিজের শাবক ও খাবার রক্ষার চেষ্টা করলে এ ধরনের সংঘাতের আশঙ্কা বেড়ে যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশ কলাম্বিয়ায় গ্রিজলি ভালুকের হামলায় হতাহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ২০২৫ সালের অক্টোবরে ম্যাকগ্রেগর মাউন্টেন এলাকায় গ্রিজলি ভালুকের হামলায় দুজন পর্বতারোহী আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আঘাতের কারণে পরে মারা যান। পরবর্তী সময়ে ওই ভালুকটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়। এর পরের মাসে, অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে বেলা কুলা এলাকাতেই একটি স্কুলশিক্ষার্থীদের দলের ওপর ভালুক হামলা চালায়। এতে ১১ জন আহত হন।
"জেনি যখন পাহাড়ি পথে হাঁটতে যেত, সেলাহ সব সময় তার পাশেই থাকত। তারা ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’। তাদের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ।"
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: ব্রিটিশ কলাম্বিয়া, বেলা কুলা, কানাডা
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: জেনিফার বালকারাস (৪৮), সেলাহ রিড (২০), জেফ টাইর, জশ বালকারাস
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ১ নভেম্বর, ৪৮ বছর, ২০ বছর, ১০ হাজার-১৩ হাজার, ১১ জন আহত
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!