📅 ১৯ আগস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
সৈয়দ জয়নুল আবেদীন

সৈয়দ জয়নুল আবেদীন

Soid Jnul Abedin
🏛️ সংসদ সদস্য (ঢাকা-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 চাকুরি 📅 ১ মার্চ ১৯৭১, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

সৈয়দ জয়নুল আবেদীন — সংসদ সদস্য (ঢাকা-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

সৈয়দ জয়নুল আবেদীন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ-এর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য।

সৈয়দ জয়নুল আবেদীন ১৯৭১ সালের ১ মার্চ বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ হোসেন আলী ও মাতার নাম রাহেলা বেগম। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাম্প্রতিক সময়ে তিনি ঢাকা ৪ আসনে নির্বাচনের উদ্দেশ্য এই এলাকায় স্থায়ী হন।

ব্যক্তিজীবনে তিনি সংযমী ও পারিবারিক জীবনযাপন করেন। পেশাগতভাবে তিনি ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি সাধারণত গণমাধ্যমে সীমিত তথ্য প্রকাশ করে থাকেন।

সৈয়দ জয়নুল আবেদীন বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামির একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) এলাকার মাটি ও মানুষের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি বিগত সময়ে বিভিন্ন হামলা, মামলা এবং কারাবরণের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি এলাকা ছেড়ে যাননি, যা তাঁকে স্থানীয় পর্যায়ে একজন অকুতোভয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে তিনি এই আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖