📅 ১৭ অক্টোবর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ মাহমুদুল হক রুবেল

মোঃ মাহমুদুল হক রুবেল ✅

Mahmudul Hk Rubel
🏛️ সংসদ সদস্য (শেরপুর-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 রাজনীতিবিদ 📅 ২১ সেপ্টেম্বর ১৯৭১, ১২:০০ পূর্বাহ্ণ 📍 শেরপুর (গৃদ্দার্নারায়ণপুর) 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

সংসদ সদস্য (শেরপুর-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মাহমুদুল হক রুবেল (জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৭১) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি শেরপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

ব্যক্তিগত জীবনী

মাহমুদুল হক রুবেল ২১ সেপ্টেম্বর ১৯৭১ সালে শেরপুরের গৃদ্দার্নারায়নপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সেরাজুল হক যিনি একজন চিকিৎসক ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। মাতার নাম মোছাঃ হেলেন আক্তার। তিনি এইচ.এস.সি পাশ।

রাজনৈতিক জীবন

রুবেল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৯৪ সালে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য রুবেলের পিতা সেরাজুল হকের মৃত্যুজনিত কারণে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শেরপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুন ১২, ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হয়ে পরাজিত হন।

ব্যক্তিগত জীবন

মাহমুদুল হক রুবেলের স্ত্রীর নাম ফরিদা হক। তার চাচা এ কে এম ফজলুল হক আওয়ামী লীগের নেতা ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
📌 সোর্স: সোর্স ↗ · সোর্স ↗
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: শেরপুর-৩ (Sherpur-3)
🔢 আসন কোড: ১৪৫
🗺️ বিভাগ: ময়মনসিংহ
🏙️ জেলা: শেরপুর
👥 মোট ভোটার: ৪১৩,৩৭৭
👨 পুরুষ ভোটার: ২০৫,০৭৭
👩 নারী ভোটার: ২০৮,২৯৩
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৭
🏛️ ভোটকেন্দ্র: ১২৭টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
শেরপুর-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Sherpur-3 constituency map)
শেরপুর-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖