📋 জীবনী
মাহমুদা আলম মিতু একজন বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
মাহমুদা আলম মিতুর জন্ম বাংলাদেশের বরগুনা জেলার বেতাগী উপজেলায়। তার পিতা মাহবুব আলম এবং মাতা ইয়াসমিন আলম। তিনি বেতাগী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে শাহাবুদ্দীন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
তিনি পেশায় একজন চিকিৎসক। চিকিৎসা পেশার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন।
রাজনৈতিক জীবন
মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টি-এর কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তিনি দলটির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির সদস্য সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-১ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন, পরে তা প্রত্যাহার করেন। ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর তিনি অজ্ঞাত নম্বর থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। ২০২৬ সালের এপ্রিল মাসে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত হন। পরবর্তীতে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট অনুযায়ী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
জাতীয় নাগরিক পার্টি