📅 ১৭ অক্টোবর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ কেরামত আলী

মোঃ কেরামত আলী ✅

Keramat Ali
🏛️ সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 শিক্ষকতা 📅 ১ ফেব্রুয়ারি ১৯৫৮, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ কেরামত আলী — সংসদ সদস্য (চাপাইনবাবগঞ্জ-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

কেরামত আলী (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৫৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য। মাওলানা কেরামত আলী ১৯৫৮ সালের ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. দাউদ আলী ছিলেন এলাকার স্বনামধন্য চিকিৎসক ও আলেম। ১২ ভাইবোনের মধ্যে কেরামত আলী বাবা-মায়ের চতুর্থ সন্তান।

পড়াশোনার হাতেখড়ি পিতার কাছে। প্রাথমিক বিদ্যালয় ছিলো শিবগঞ্জ মডেল প্রাইমারি স্কুল। তিনি ভবানীপুর দাখিল মাদ্রাসা থেকে ১৯৭৪ সালে দাখিল পাস করেন। আলিম করেন ছত্রাজিতপুর ফাযিল মাদ্রাসা থেকে। এরপর ফাযিল (স্নাতক) পাস করেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এবং মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা ডাবল কামিল (হাদীস ও তাফসীর) পাস করেন। এছাড়াও রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজে ১৯৭৯ সালে ইন্টারমেডিয়েট পাশ করেন। এরপর ১৯৭৯-৮০ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। ১৯৮৩ সালে রাষ্ট্রবিজ্ঞান থেকে এবং ১৯৮৭ সালে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন। এছাড়াও ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে "চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ইসলাম প্রচার ও সমাজ সংস্কারে আলিমদের ভূমিকা (১৯০০-২০০৬ খ্রিস্টাব্দ)" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৯১ শিবগঞ্জ ইসলামী একাডেমীতে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৯ সালে ছত্রাজিতপুর ফাযিল মাদ্রাসায় প্রভাষক পদে যোগ দেন। ২০১৮ সালে সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: চাঁপাইনবাবগঞ্জ-১ (ChapaiNababgonj-1)
🔢 আসন কোড: ৪৩
🗺️ বিভাগ: রাজশাহী
🏙️ জেলা: চাঁপাইনবাবগঞ্জ
👥 মোট ভোটার: ৫০০,১৮১
👨 পুরুষ ভোটার: ২৫৫,৩১৬
👩 নারী ভোটার: ২৪৪,৮৬৫
🏛️ ভোটকেন্দ্র: ১৫৮টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
চাঁপাইনবাবগঞ্জ-১ নির্বাচনী এলাকার মানচিত্র (ChapaiNababgonj-1 constituency map)
চাঁপাইনবাবগঞ্জ-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖