📅 ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মিসর প্রস্তুত সৌদি আরবের সুরক্ষায় সামরিক সহায়তা দিতে: হুথি হামলায় সৌদি বিমানবন্দর ও সরকারি প্রাসাদ লক্ষ্য • রংপুরের গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপের নামে ১৮০০ কেজি চাল চুরির অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রচার বন্ধের অনুরোধ • বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু পাকিস্তান-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডে: সরাসরি দেখানোর প্ল্যাটফর্ম ও অন্যান্য ম্যাচের সময়সূচী • কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে নিহত-আহতের সংখ্যা অজানা, প্রধানমন্ত্রী সমবেদনা জানান • ১০ বছরের বন্ধনোত্তর ওসমানী উদ্যানে প্রধানমন্ত্রী উদ্বোধন: জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ অক্টোবর •
হেলেন জেরিন খান

হেলেন জেরিন খান ✅

Helen Jerin Khan
🏛️ সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৯, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

হেলেন জেরিন খান — সংসদ সদস্য (মহিলা আসন-9)

📋 জীবনী

হেলেন জেরিন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৩০ থেকে ২০০৪ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

জন্ম ও প্রাথমিক জীবন

হেলেন জেরিন খান মাদারীপুরের বাগদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল লতিফ খান মাদারীপুর জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ইডেন কলেজ থেকে ১৯৯৩ সালে ইসলামের ইতিহাসে বিএ পাস করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০১০ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ও ২০১২ সালে এলএলবি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০০ সালে জাপান প্রবাসী মো. কাওসারকে বিবাহ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

হেলেন জেরিন খান জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংরক্ষিত নারী আসন-৩০ থেকে ২০০৪ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলানগর) আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। তিনি জাপানের জিয়া পরিষদ ও জাপান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖