📌 ঢাকার দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে
দূষিত বাতাসে বেঁচে থাকার জন্য সোহেলের চেপে ধরা মুখ
🔴 মূল পয়েন্ট
- 📌 ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত নগরী
- 📌 দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে
- 📌 সোহেল দূষিত বাতাসে বেঁচে থাকার জন্য নাক-মুখ চেপে ধরে বসে
📰 বিস্তারিত
সোহেল আমার কলেজ বেলার বন্ধু। আমরা চায়ের দোকানে বসে গল্প করছি আর মোবাইল স্ক্রল করছি। এখন এটাই চলছে। আঙুল চলে, আলাপও চলে। এমন সময়ে ঘটল ঘটনা। সোহেল ভুরু কুঁচকে চোখের সামনে নিল মোবাইলটা। কী যেন একটা বিড়বিড় করে পড়ল। পড়া শেষ করে সন্দেহের চোখে এদিক-ওদিক তাকাল। তারপর থেকেই নাক চেপে ধরে বসে আছে।
আমি তো আর দাঁতের ডাক্তার না। সাঁড়াশি দিয়ে ওর দাঁত খোঁচাতে আসিনি। পথে দেখা হয়ে গেল বলেই না বসলাম। তবে কি সোহেল আমার সঙ্গে কথা বলতে চাইছে না? চাইবে না-ইবা কেন? আমি ফেসবুক ফাইটার। একে-তাকে খোঁচাখুঁচি করে লিখি, কথা সত্য।
গোপন কোনো ভিডিও ক্লিপ দেখার আশায় ছোঁ মেরে নিলাম ফোন। চোখ বড় বড় করে তাকিয়ে দেখি, দৈনিক পত্রিকার ই-পেপারের একটা পৃষ্ঠা। হেডিং লেখা—ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী।
নিচে একটা লাইন পড়ে চোখ বড় বড় হয়ে গেল। এমন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে।
একি? লাইনটা পড়ামাত্রই শ্বাস বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বুকে চাপ চাপ ব্যথা। সোহেলের দিকে কটমট করে তাকালাম। বেকুবটা এত বড় খবর বলবে না? এখানে আর এক মুহূর্তও না। এক হাত দিয়ে নাক–মুখ চেপে, অন্য হাত দিয়ে বুক চেপে সোজা হাঁটা দিলাম বাসার উদ্দেশে।
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: ঢাকা
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: সোহেল
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: না
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!