📅 ১১ নভেম্বর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
🕌 বাংলাদেশ জামায়াতে ইসলামী (JAMAAT) সকল সংবাদ →

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ

📷 ছবি: সোর্স: Bangladesh Jamaat-e-Islami Facebook

ℹ️ এই প্রতিবেদনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের ভিত্তিতে পুনর্লিখিত। মূল পোস্টের লিংক ও তারিখ নিচে "সোর্স:" ব্লকে উল্লেখ করা হয়েছে।

📌 বিরোধীদলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে বৈঠক অনুষ্ঠান করেছেন। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিরোধীদলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে বৈঠক অনুষ্ঠান করেছেন। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে। বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় সংসদ সদস্যরা বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতি সম্পর্কে আলোচনা করেন।
📌 সোর্স
📌 সোর্স: Bangladesh Jamaat-e-Islami Facebook
📅 পোস্টের তারিখ: ১০ নভেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
📊 সোশ্যাল মেট্রিক্স: 👍 রিঅ্যাকশন: ২৯৬৩ · 💬 মন্তব্য: ২৮ · 🔁 শেয়ার: ৫৬
ℹ️ উপরের কন্টেন্ট মূল ফেসবুক পোস্টের বাংলা রূপান্তর। মূল পোস্টের সাথে কোনো পরিবর্তন করা হয়নি — শুধু সংবাদ ফরম্যাটে সাজানো হয়েছে।
📤 শেয়ার করুন: 📘 Facebook 💬 WhatsApp

💬 মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য অনুমোদনের পর প্রকাশ করা হবে। ইমেইল প্রকাশিত হবে না।
🤖