📋 জীবনী
জীবা আমিনা খান একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ২০২৬ সালের মে মাস থেকে জাতীয় সংসদে ১২ নং সংরক্ষিত নারী আসনর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক।
প্রারম্ভিক জীবন
জীবা ঝালকাঠি সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা, আখতার উদ্দিন আহমদ, ছিলেন মুসলীম লীগ নেতা এবং ১৯৭১ সালের মালেক মন্ত্রিসভার সদস্য। ২০১২ সালে ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ তার বাবার নাম রাজাকার ও অন্যান্য পাকিস্তানি সহযোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করেছিল।
কর্মজীবন
জীবা আমিনা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমির হোসেন আমুর কাছে পরাজিত হন। ২০২৬ সালের এপ্রিলে, তিনি সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লাভ করেন।
ব্যক্তিগত জীবন
জীবা ১৯৮৩ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে নিয়াজ বিন করিমকে বিয়ে করেন। ২০০৫ সালের সেপ্টেম্বরে, তিনি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক সভাপতি মুকাররম হোসাইন খানকে বিয়ে করন। ২০২৫ সালের জুলাইয়ে, তার বিরুদ্ধে প্রাক্তন স্বামী মুকাররমের অ্যাপার্টমেন্টে হামলা, ভাঙচুর, লুটপাট এবং গৃহকর্মীদের জিম্মি করার অভিযোগ আনা হয়েছিল। তিনি যুক্তরাজ্যভিত্তিক বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান চিলড্রেন প্যারাডাইসের সাথে যুক্ত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল