📅 ১৭ অক্টোবর ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
এস কে আজিজুল বারী

এস কে আজিজুল বারী ✅

Es Ke Ajijul Bari
🏛️ সংসদ সদস্য (খুলনা-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 রাজনীতিবিদ 📅 ২ সেপ্টেম্বর ১৯৬৭, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

এস কে আজিজুল বারী — সংসদ সদস্য (খুলনা-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

আজিজুল বারী হেলাল একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি খুলনা-৪ আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি (সম্মান) এবং জাপানিজ স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন। পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির তথ‍্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৭ সালে নবম জাতীয় সংসদে জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন গ্রহণ করে জাতীয় পর্যায়ের নেতৃত্বে আসেন। এরশাদের স্বৈরাচার ও হাসিনার ফ‍্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। অসংখ্য মামলায় তিনি বেশকয়েকবার কারাভোগ করেন। ২০০৮ সালে ঢাকা-১৮ আসন, ২০১৮ সালে খুলনা-৪ আসন থেকে জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ ২০২৬ সালে খুলনা-৪ আসন থেকে জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদ‍্য নির্বাচিত হন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: খুলনা-৪ (Khulna-4)
🔢 আসন কোড: ১০২
🗺️ বিভাগ: খুলনা
🏙️ জেলা: খুলনা
👥 মোট ভোটার: ৩৭৮,৪৫৩
👨 পুরুষ ভোটার: ১৮৮,৫২৬
👩 নারী ভোটার: ১৮৯,৯২২
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৫
🏛️ ভোটকেন্দ্র: ১৩৮টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
খুলনা-৪ নির্বাচনী এলাকার মানচিত্র (Khulna-4 constituency map)
খুলনা-৪ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖