📅 ১৯ আগস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ শফিকুল ইসলাম

মোঃ শফিকুল ইসলাম

Shfikul Islam
🏛️ সংসদ সদস্য (পটুয়াখালি-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 অন্যান্য 📅 ১ মার্চ ১৯৭৮, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ শফিকুল ইসলাম — সংসদ সদস্য (পটুয়াখালী-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

শফিকুল ইসলাম মাসুদ (জন্ম: ১ মার্চ ১৯৭৮) একজন বাংলাদেশী লেখক, রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০তম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্ম

শফিকুল ইসলাম মাসুদ ১৯৭৮ সালের ১ মার্চ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মদনপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সিরাজ উদ্দিন খান এবং মাতা কানিজ ফাতেমা।

শিক্ষাজীবন

শফিকুল ইসলাম দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন

তিনি ২০০২–২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০৬–২০০৭ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন।

ব্যক্তিগত জীবন

তিনি চক্ষু বিশেষজ্ঞ ডা. জাকিয়া ফারহানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖