📋 জীবনী
শিরিন সুলতানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ যিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।
জন্ম ও প্রাথমিক জীবন
শিরিন সুলতানা ঢাকার বাসাবোতে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
শিরিন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সিনেট সদস্য, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ষষ্ঠ জাতীয় সংসদের মহিলা আসন ১৮ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পুনর্বিন্যাসিত ঢাকা-৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল