📋 জীবনী
শেখ মনজুরুল হক (রাহাদ) (জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৮৬) একজন বাংলাদেশী তরুণ রাজনীতিবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য। তিনি ২০১১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে হামলা-মামলার শিকার হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বাগেরহাট জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন।
মঞ্জুরুল হক রাহাদ ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার দেওয়ানবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারের তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।
মঞ্জুরুল হক রাহাদ বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। রোটারি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক সমাপ্ত করে। এরপর তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী