📅 ১৮ অক্টোবর ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
শেখ মজিবুর রহমান ইকবাল

শেখ মজিবুর রহমান ইকবাল ✅

Sheikh Mujibur Rahman Iqbal
🏛️ সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দল
💼 ব্যবসা 📅 ১২ অক্টোবর ১৯৬৩, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

শেখ মজিবুর রহমান ইকবাল — সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

শেখ মুজিবুর রহমান ইকবাল (জন্ম: ১২ অক্টোবর ১৯৬৩) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শেখ মজিবুর রহমান ইকবাল ১৯৬৩ সালের ১২ অক্টোবর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নজিবুর রহমান ও মাতা সৈয়দা হাজেরা খাতুন।

তিনি বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

বিএনপি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় নির্বাচনের আগেই দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রাথী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,২০২৬ এ অংশগ্রহণ করেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়েছিলেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। ফলস্বরূপ, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রাথী হিসেবে প্রতিনিধিত্ব করে জয়লাভ করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: কিশোরগঞ্জ-৫ (Kishorgonj-5)
🔢 আসন কোড: ১৬৬
🗺️ বিভাগ: ঢাকা
🏙️ জেলা: কিশোরগঞ্জ
👥 মোট ভোটার: ৩৫৩,৫৬৬
👨 পুরুষ ভোটার: ১৮২,৪৫২
👩 নারী ভোটার: ১৭১,১০৮
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৬
🏛️ ভোটকেন্দ্র: ১১৬টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
কিশোরগঞ্জ-৫ নির্বাচনী এলাকার মানচিত্র (Kishorgonj-5 constituency map)
কিশোরগঞ্জ-৫ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖