📋 জীবনী
শেখ ফরিদুল ইসলাম (জন্ম: ৩ জানুয়ারি ১৯৭০) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা এস.কে. আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী এবং মাতা শাখিনা বেগম একজন গৃহিণী। তিনি প্রাথমিক শিক্ষা নিজ গ্রাম বড়দিয়া থেকে সম্পন্ন করেন। তিনি বাইনতলা কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (১৯৮৪) পাস করেন এবং আবুল কালাম কলেজ, রামপাল, বাগেরহাট থেকে এইচএসসি (১৯৮৬) পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে বিএ(সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার শিরোনাম ছিল "বাংলাদেশের সুন্দরবনে জলবায়ু পরিবর্তন ও জীবিকায় এর প্রভাব"।
শেখ ফরিদুল ইসলাম ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাজনীতির পাশাপাশি বিনামূল্যে চক্ষু সেবার সাথে নিয়োজিত আছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল