📅 ১৯ আগস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোহাম্মদ শামীম কায়সার

মোহাম্মদ শামীম কায়সার

Shamim Kaisar Gaibandha
🏛️ সংসদ সদস্য (গাইবান্ধা-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ২৩ ফেব্রুয়ারি ১৯৮০, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোহাম্মদ শামীম কায়সার — সংসদ সদস্য (গাইবান্ধা-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

শামীম কায়সার লিংকন (জন্ম: ২৩ ফেব্রুয়ারি ১৯৮০) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি ২০০৬ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শামীম কায়সার লিংকন ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল মোত্তালিব আকন্দ ও মাতা আফরোজা আনার বিলকিস।

শামীম কায়সার লিংকন ১৯৯৫ সালে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে বিবিএ এবং ২০০৬ সালে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ম্যালয়েশিয়ার আইআইএফ থেকে আইসিটিতে মাস্টার্স ডিগ্রি লাভ করার পর এনআইআইটি থেকে ২০০০ সালে দুই বছর মেয়ার্দী নেটওয়ার্ক ফাইন্যান্স অ্যান্ড এমআইএসে ডিপ্লোমা সম্পন্ন করেন।

পেশায় ব্যবসায়ী শামীম কায়সার লিংকন এমবিএ অধ্যয়নরত অবস্থায় পিতার মৃত্যুর পর ২০০৬ সালে উপনির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। সর্বশেষ ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp

🗳️ নির্বাচনী এলাকা

আসন
গাইবান্ধা-৪
Gaibandha-4
মোট ভোটার
৪৬৮,৩৮৪
পুরুষ ভোটার
২৩১,৬১৬
নারী ভোটার
২৩৬,৭৫৮
তৃতীয় লিঙ্গ ভোটার
১০
🗺️ নির্বাচনী এলাকার মানচিত্র দেখুন
উৎস্র: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🤖