📋 জীবনী
শামীম আরা বেগম স্বপ্না (জন্ম:১ জুলাই ১৯৬০) বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী।দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
১ জুলাই ১৯৬০ সালে কক্সবাজার জেলার,কক্সবাজার পৌরসভার,মধ্যম টেকাপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।পিতা আবুল খায়ের মাতা ফাতেমা খাতুন । ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আইনশাস্ত্রে অধ্যয়ন করেন।
কর্মজীবন
শামীম আরা বেগম স্বপ্না ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৮৬ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় যোগ দেন এবং পরবর্তীকালে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আইনজীবী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেন। রাজনৈতিক জীবনে তিনি প্রথমে কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ওয়ান-ইলেভেন-পরবর্তী সময়ে অনুষ্ঠিত কক্সবাজার জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তিনি দীর্ঘ সময় ধরে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে জেলা বিএনপির সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয়করণ এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ২০০১ সালে তিনি কক্সবাজার জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, তিনি দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফৌজদারি ও সাংবিধানিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে অংশগ্রহণ করেন। ওয়ান-ইলেভেন-পরবর্তী সময়ে দায়ের হওয়া একাধিক আলোচিত মামলায়ও তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০ এপ্রিল ২০২৬ সালে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়। ২৩ এপ্রিল ২০২৬ তারিখে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল