📅 ১৯ আগস্ট ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
শাহজাহান চৌধুরী

শাহজাহান চৌধুরী

Shahjahan Choudhuri
🏛️ সংসদ সদস্য (চট্টগ্রাম-১৫ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ৭ এপ্রিল ১৯৫৬, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

শাহজাহান চৌধুরী — সংসদ সদস্য (চট্টগ্রাম-১৫ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

শাহজাহান চৌধুরী হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি ১৯৯১, ২০০১ ও ২০২৬ এ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

শাহজাহান চৌধুরী ১৯৫৬ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম জেলার সাতকানিয়ার ছমদর পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা ওবায়দুর রহমান চৌধুরী ও মাতা ছমুদা বেগম। তিনি সাতকানিয়া ছমদর পাড়া প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক ও সাতকানিয়া মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কমার্স ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে বি.কম পাশ করেন। পরবর্তী সময়ে এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন।

শাহজাহান চৌধুরী ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী অলি আহমেদের নিকট পরাজিত হন। ২০০১ সালে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করলেও চট্টগ্রাম-১৪ আসনে উভয় দল পৃথকভাবে নির্বাচন করে এবং তাতে শাহজাহান চৌধুরী বিজয়ী হন। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি চট্টগ্রাম-১০ থেকে মনোনয়নপত্র জমা দেন, পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুরোধে তা প্রত্যাহার করে নেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন ২০২৬ এ তিনি চট্টগ্রাম ১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp

🗳️ নির্বাচনী এলাকা

আসন
চট্রগ্রাম-১৫
Chittagong-15
মোট ভোটার
৫০৬,০৫৯
পুরুষ ভোটার
২৭০,৯১৫
নারী ভোটার
২৩৫,১৪৪
🗺️ নির্বাচনী এলাকার মানচিত্র দেখুন
উৎস্র: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🤖