📅 ১৭ অক্টোবর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ শাহাদাত হোসেন

মোঃ শাহাদাত হোসেন

Shahadat Heasen
🏛️ সংসদ সদস্য (লক্ষ্মীপুর-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 রাজনীতিবিদ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

সংসদ সদস্য (লক্ষ্মীপুর-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

শাহাদাত হোসেন সেলিম একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য।

প্রাথমিক জীবন

শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

শাহাদাত হোসেন সেলিম ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। পরে এলডিপিতে যোগ দেন। ৮ ডিসেম্বর ২০২৫ সালে এলডিপি ত্যাগ করে পুনরায় বিএনপিতে যোগদান করেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সমালোচনা ও বিতর্ক

১৩ মার্চ ২০২৬ সালে, সেলিম রামগঞ্জে একটি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন যে, কোনো ইমাম রাজনীতিতে যুক্ত থাকতে পারবেন না এবং জড়িত থাকলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। সমালোচকরা তার এই বক্তব্যকে সংবিধান স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকারের পরিপন্থী বলে আখ্যা দেন। পরবর্তী সময়ে একাত্তর টিভির একটি টকশোতে পহেলা বৈশাখ উদযাপন এবং বোরকা পরিহিত নারী ও সুন্নাহ অনুসরণকারী নামাজি মুসলিমদের ‘মৌলবাদী’ ও ‘পিছিয়ে পড়া’ হিসেবে আখ্যায়িত করেন। তার এই বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ করে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীসহ স্থানীয় বিভিন্ন মহল তীব্র নিন্দা জানায় এবং তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান করেন। তীব্র সমালোচনার মুখে ২২ এপ্রিল তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: লক্ষীপুর-১ (Lakshmipur-1)
🔢 আসন কোড: ২৭৪
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: লক্ষ্মীপুর
👥 মোট ভোটার: ২৮১,৩০২
👨 পুরুষ ভোটার: ১৪৪,৬৫৮
👩 নারী ভোটার: ১৩৬,৬৪৪
🏛️ ভোটকেন্দ্র: ৮৬টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
লক্ষীপুর-১ নির্বাচনী এলাকার মানচিত্র (Lakshmipur-1 constituency map)
লক্ষীপুর-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖