📋 জীবনী
মোঃ সফিকুর রহমান (কিরন) বাংলাদেশের শরীয়তপুর জেলার রাজনীতিবিদ ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
প্রাথমিক জীবন
সফিকুর রহমান (কিরন) চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
সফিকুর রহমান কিরণ শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্তপ্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসন থেকে এবং ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তরিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবন
মোঃ সফিকুর রহমান কিরনের স্ত্রী ফারহানা কাদির লাবন্য একজন গৃহিণী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল