📋 জীবনী
সেলিমা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন রাজনীতিবিদ। তিনি বিএনপির জাতীয় স্থায়ীকমিটির অন্যতম সদস্য। তিনি ২০০১-২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর মনোনয়ন প্রাপ্ত হয়েছেন।
জন্ম ও প্রাথমিক জীবন
সেলিমা রহমান ১৯৪১ সালের ১ সেপ্টেম্বর তারিখে বর্তমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার। তার ভাইবোনদের মধ্যে সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সরকারের মন্ত্রী এ জে এম এনায়েতুল্লাহ খান, শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভার মন্ত্রী রাশেদ খান মেনন, ফটোগ্রাফার অ্যালেন খান এবং নিউ এইজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল।
কর্মজীবন
সেলিমা রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়েছিল। এপ্রিল ২০১২ সালে ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারার অধীনে, ডিসেম্বর ২০১৩,, জানুয়ারী ২০১৪ রমনা থানার গাড়ি পোড়ানোর মামলায়, আগস্ট ২০১৫ পুলিশকে মারধরের জন্য,, এবং সেপ্টেম্বর ২০১৬ একটি বাসে অগ্নিসংযোগ করার জন্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল