📋 জীবনী
সাঈদ উদ্দিন আহমাদ হানজালা যিনি পীরজাদা হানজালা নামে পরিচিত, একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও মাওলানা মামুনুল হক এর দল বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিবিদ। তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
সাইদ উদ্দিন আহমেদ হানজালা ১৯৯৭ সালের ২৪ মার্চ মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুবিন উদ্দিন আহমেদ নওশিন মিয়া এবং দাদার নাম আবুল হাফেজ মোহসেন উদ্দিন আহমদ। তিনি হাজী শরীয়তুল্লাহের সপ্তম পুরুষ।
তিনি স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসা থেকে পুরো হিফজুল কুরআন সমাপ্ত করেছেন। এরপর ঢাকায় মাদানি নেসাবে লেখাপড়া করার পর আফ্রিকার একটি কওমি মাদরাসা, মাদরাসাতুল আরাবিয়া আল-ইসলামিয়া দারুল উলুম আজাদবিল হতে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।
তিনি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তার এলাকায় মাদক বিরোধী অভিযান, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলন ও অন্যের জমি আত্মসাৎ কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তার এই কার্যক্রম দেখে তার এলাকায় দিন দিন তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তার জনপ্রিয়তা দেখে মাদারীপুর-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সদস্য দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১০২টি কেন্দ্রে ভোট পান ৬৩ হাজার ৫১১টি এবং পোস্টাল ব্যালটে ১ হাজার ৩৯৮টি সহ সর্বমোট ভোট পান ৬৪ হাজার ৯০৯ ভোট, অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নাদিরা আক্তার ৬৪ হাজার ২৯১ ভোট এবং পোস্টাল ব্যালটে ২৩৩টি সহ সর্বমোট ভোট ৬৪ হাজার ৫২৪ পান, ফলে তাদের মধ্যকার ভোটের ব্যবধান হয় ৩৮৫ টি।
অন্যান্য রাজনৈতিক দল