📋 জীবনী
সাঈদ আহমেদ আসলাম একজন বাংলাদেশি উদ্যোক্তা ও রাজনীতিবিদ। তিনি বর্তমানে শরীয়তপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য।
কর্মজীবন
আহমেদ একজন সফল উদ্যোক্তা। তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস-এর মালিক। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আহমেদ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ৭৭,৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি প্রায় ১,২০০ কোটি টাকার সম্পদের ঘোষণা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ সর্বাধিক সম্পদশালী সংসদ সদস্য হিসেবে গণমাধ্যমে আলোচিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল