📅 ১৮ অক্টোবর ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
সরওয়ার জামাল নিজাম

সরওয়ার জামাল নিজাম ✅

Sroar Jamal Nijam
🏛️ সংসদ সদস্য (চট্টগ্রাম-১৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ১ জানুয়ারি ১৯৪৫, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

সরওয়ার জামাল নিজাম — সংসদ সদস্য (চট্টগ্রাম-১৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

সরওয়ার জামাল নিজাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং চট্টগ্রাম -১২ আসনের সাবেক সাংসদ। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

জন্ম ও প্রাথমিক জীবন

সরওয়ার জামাল নিজাম চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ভাইস-এডমিরাল সরোয়ার জাহান নিজামের ভাই।

রাজনৈতিক ও কর্মজীবন

সরওয়ার জামাল নিজাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি চট্টগ্রাম -১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ, জুন ১৯৯৬ সালের সপ্তম সংসদ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। চট্টগ্রাম-১৩ আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ও চট্টগ্রাম-১৩ আসনে ২০১৮ সালে বিএনপির হয়ে পরাজিত হন।

বিতর্ক

২০০৭ সালের জুনে চট্টগ্রামের ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ জামালউদ্দিন চৌধুরীর মৃত্যুর ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ২৪ জুলাই ২০০৩ সালে জামালউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে ১০ কোটি টাকা দাবি করে। তার দেহাবশেষ আবিষ্কার হয়েছিল ২৪ জুলাই ২০০৩ সালে। সরোয়ার জামাল নিজামেরর ছোট ভাই মারুফ নিজামের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ করেছিলেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: চট্রগ্রাম-১৩ (Chittagong-13)
🔢 আসন কোড: ২৯০
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: চট্টগ্রাম
👥 মোট ভোটার: ৩৯৫,২৪৬
👨 পুরুষ ভোটার: ২০৭,৭১৪
👩 নারী ভোটার: ১৮৭,৫৩২
🏛️ ভোটকেন্দ্র: ১১০টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
চট্রগ্রাম-১৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Chittagong-13 constituency map)
চট্রগ্রাম-১৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖