📅 ৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ ✅

Salahuddin Ahmed
🏛️ স্বরাষ্ট্রমন্ত্রী (কক্সবাজার-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
📌 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 রাজনীতিবিদ 📅 ৩০ জুন ১৯৬২, ১২:০০ পূর্বাহ্ণ 📍 বাসা: ৭, রোড: ৭২, ব্লক: এন ই (এ) গুলশান-২, ঢাকা-১২১২। 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্রমন্ত্রী (কক্সবাজার-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

সালাহউদ্দিন আহমেদ (৩০ জুন ১৯৬২-বর্তমান) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। ২০১৫ সালের ২৫ মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং দুই মাস পরে অপহরণকারীরা তাঁকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে তাকে অবৈধ প্রবেশের অভিযোগ গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে ভারতের একটি আদালত তাকে খালাস দেয়। পরবর্তীতে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালতও তাকে খালাস দেয়।

জন্ম ও শিক্ষাজীবন

সালাহউদ্দিন আহমেদ ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মৌলভী ছাঈদুল হক ও মাতার নাম বেগম আয়েশা হক। তার পিতামহ ছিলেন মৌলভী আবদুল আলী ও মাতামহ ছিলেন হাকিমন। পেকুয়াতে প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে কিশোর সালাহ উদ্দিন আহমদ পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৭৯ সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন ১৯৮০ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) ও ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন ও বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন। ৭ম বিসিএস পরীক্ষায় ১৯৮৫ সালে অংশ নিয়ে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হন। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি বিসিএস (প্রশাসন) চাকরিতে যোগদান করেন। বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্বপালনকালে ১৯৯১ সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে যোগ দেন।

📰 সংশ্লিষ্ট সংবাদ

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: কক্সবাজার-১ (Coxs Bazar-1)
🔢 আসন কোড: ২৯৪
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: কক্সবাজার
👥 মোট ভোটার: ৫৪০,৪৯০
👨 পুরুষ ভোটার: ২৯০,২৯১
👩 নারী ভোটার: ২৫০,১৯৮
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ১
🏛️ ভোটকেন্দ্র: ১৫০টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
কক্সবাজার-১ নির্বাচনী এলাকার মানচিত্র (Coxs Bazar-1 constituency map)
কক্সবাজার-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖