📅 ১৮ অক্টোবর ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
সালাহ উদ্দিন

সালাহ উদ্দিন ✅

Salah Uddin
🏛️ সংসদ সদস্য (গাজীপুর-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 শিক্ষকতা 📅 ২ মার্চ ১৯৮৭, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

সালাহ উদ্দিন — সংসদ সদস্য (গাজীপর-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

সালাহউদ্দিন আইউবী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জামাতের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

সালাহউদ্দিন আইউবী গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা ইমামউদ্দিন এবং মাতা আসমা আক্তার। তিনি সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা—উভয় ধারায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল, ঢাকা কলেজ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। মাদ্রাসা শিক্ষায় তিনি রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন, এরপরে মহাখালী দারুল উলুম হোসেনিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল সম্পন্ন করেন। ঢাকা আলিয়া মাদ্রাসা কামিল ডিগ্রি লাভ করেন।

রাজনৈতিক জীবন

সালাহউদ্দিন আইউবী ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং গাজীপুর মহানগর শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য এবং মেট্রো সদর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-৪ আসন থেকে ১১ দলী জোট সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি মোট ১,০১,৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-র শাহ রিয়াজুল হান্নান, যিনি ৯৪,২৮২ ভোট পান।

কর্ম ও অবদান

রাজনীতির পাশাপাশি তিনি একজন চিন্তক ও লেখক। তিনি নিয়মিত সমসাময়িক রাজনীতি, ইসলামি ইতিহাস ও সামাজিক সচেতনতা নিয়ে প্রবন্ধ লিখে থাকেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলাকে একটি আদর্শ ও বৈষম্যমুক্ত জনপদ হিসেবে গড়ার কথা ব্যক্ত করেছেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: গাজীপুর-৪ (Gazipur-4)
🔢 আসন কোড: ১৯৭
🗺️ বিভাগ: ঢাকা
🏙️ জেলা: গাজীপুর
👥 মোট ভোটার: ৩৩০,৯৭৭
👨 পুরুষ ভোটার: ১৬৪,৪২৯
👩 নারী ভোটার: ১৬৬,৫৪৮
🏛️ ভোটকেন্দ্র: ১১০টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
গাজীপুর-৪ নির্বাচনী এলাকার মানচিত্র (Gazipur-4 constituency map)
গাজীপুর-৪ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖