📋 জীবনী
মোঃ রুহুল আমিন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য। তিনি চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-দর্শনা-জীবননগর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি একজন আয়কর আইনজীবী, সংগঠক ও উদ্যোক্তা।
জন্ম ও পারিবারিক পরিচয়
১৯৮০ সালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক বিশ্বাস ও মাতা মোসাম্মৎ বুলবুলি খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম সন্তান।
শিক্ষাজীবন
শৈশব থেকেই পড়ালেখায় অনন্য মেধার স্বাক্ষর রেখে ১৯৯৪ সালে চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় সমগ্র জেলায় মাত্র ৬ জন প্রথম বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীর অন্যতম হন। জীবননগর কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, সোশ্যাল সায়েন্সে বিএসএস (প্রথম শ্রেণী) এবং ইসলামী ইতিহাসে এমএ (প্রথম শ্রেণী) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
পেশাজীবন
২০০৪ সালে বন্ধুদের সাথে যৌথ উদ্যোগে প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বেসরকারী ট্রেন ও মিনারেল ওয়াটার ফ্যাক্টরির সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১৭ সাল থেকে চুয়াডাঙ্গায় সুনামি আয়কর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন।
রাজনৈতিক জীবন
ছাত্রশিবিরের জীবননগর থানা সভাপতি এবং পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবির সভাপতি (২০০৩-২০০৪) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের মার্চে জামায়াতে ইসলামীর রোকন পদের শপথ গ্রহণ করেন। বর্তমানে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য। ভোটাধিকার আন্দোলনের কারণে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ৩ বার কারাবরণ করেন।
জনকল্যাণ ও সমাজসেবা
বিভিন্ন সংস্থার সহায্যে ৭টি পূর্ণাঙ্গ মসজিদ ও শতাধিক ওজুখানা নির্মাণ করেছেন। দুস্থদের নলকূপ স্থাপন, চিকিৎসাসাহায্য ও বিপদে সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়ার খ্যাতি রয়েছে তার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী