📋 জীবনী
রোকেয়া বেগম একজন বাংলাদেশী রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা নামে সর্বাধিক পরিচিত।
প্রাথমিক জীবন
রোকেয়া বেগম ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞানে স্নাতকোত্তর সম্মান অর্জন করেন। তার নিবাস নতুন ঢাকার দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেকে। তিনি প্রথমে একজন স্কুলশিক্ষিকা ছিলেন, পরে অবসর নিয়ে বর্তমানে একজন গৃহিণী।
শিক্ষা জীবন
রোকেয়া বেগম খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক সমাপ্ত করে। পরে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবন
২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
পারিবারিক জীবন
তার স্বামীর নাম কবির হোসাইন, যিনি একটি মোবাইল ফোন বিক্রির কোম্পানিতে চাকরি করেন। তাদের তিনটি সন্তান যাদের মধ্যে কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জাবির ইব্রাহিম জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট ২০২৪ সালে উত্তরায় লংমার্চে অংশ নিতে গিয়ে উত্তরা পূর্ব থানার পুলিশের গুলিতে আহত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ–কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী