📅 ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
রকিবুল ইসলাম

রকিবুল ইসলাম ✅

Rkibul Islam
🏛️ সংসদ সদস্য (খুলনা-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ১ সেপ্টেম্বর ১৯৬৭, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

রকিবুল ইসলাম — সংসদ সদস্য (খুলনা-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

রকিবুল ইসলাম বকুল একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের একজন হুইপ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রকিবুল ইসলাম বকুল খুলনার খালিশপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। বকুল প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রোটারি স্কুল থেকে। এরপর খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরকারি ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৮৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বকুল রাজনীতিতে সয়ংক্রিয়ভাবে যুক্ত হন। ফজলুল হক মুসলিম হলের ছাত্রদল কর্মী হিসেবে তার রাজনীতির সূচনা হয়। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০-৯১ সেশনে তিনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়ী হন। এছাড়া, তিনি দুবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: খুলনা-৩ (Khulna-3)
🔢 আসন কোড: ১০১
🗺️ বিভাগ: খুলনা
🏙️ জেলা: খুলনা
👥 মোট ভোটার: ২৫৪,৪০৯
👨 পুরুষ ভোটার: ১২৭,৬৩৬
👩 নারী ভোটার: ১২৬,৭৬৫
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৮
🏛️ ভোটকেন্দ্র: ৯৫টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
খুলনা-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Khulna-3 constituency map)
খুলনা-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖