📋 জীবনী
মোঃ রায়হান সিরাজী (জন্ম: ৩ জুলাই ১৯৭৯) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য। তিনি জামায়াতে ইসলামীর রংপুর মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল।
ব্যক্তিজীবন
তিনি ১৯৭৯ সালের ৩ জুলাই রংপুর জেলার গংগাচড়া উপজেলার পাকুড়িয়া শরীফ গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন
তিনি পাকুড়িয়া শরীফ কছিমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে তিনি অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পাশাপাশি তিনি আইন নিয়ে এলএলবি সম্পন্ন করেছেন।
রাজনৈতিক জীবন
রায়হান সিরাজী শিক্ষাজীবন থেকে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি অধ্যক্ষ রুহুল ইসলাম সুজা মিয়া পীরসাহেবের হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি দীর্ঘ দিন গংগাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। উপজেলা আমীর নির্বাচিত হন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর রংপুর মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি রংপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী