📋 জীবনী
রফিকুল ইসলাম খান (জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৬৬) একজন বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ। তিনি সিরাজগঞ্জ-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ১৩তম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রফিকুল ইসলাম খাঁন সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার ডিক্রিরচর এলাকার নওকৈড় গ্রামে ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মাওলানা রফিকুল ইসলাম খাঁন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে ডিক্রিরচর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল এবং ১৯৮৪ সালে হাজী আহমদ আলী আলিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল সম্পন্ন করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা বিভাগে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রফিকুল ইসলাম খান বর্তমানে কনফিডেন্স ডিজাইন কন্সট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের বা রুয়ার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী