📅 ১৭ অক্টোবর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ নূরুল ইসলাম

মোঃ নূরুল ইসলাম ✅

Nurul Islam Chapai
🏛️ সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 ব্যবসা 📅 ৭ ফেব্রুয়ারি ১৯৬৮, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ নুরুল ইসলাম — সংসদ সদস্য (চাপাইনবাবগঞ্জ-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

নূরুল ইসলাম বুলবুল (জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৬৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৯তম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রেহাইচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ ইসরাইল এবং মাতা মোসাম্মৎ নুরজাহান বেগম নুরী। তিনি দশ ভাই-বোনের মধ্যে জ্যেষ্ঠ। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারিয়াপাড়া গ্রামে এবং বর্তমান ঠিকানা ঢাকার পুরানা পল্টনে। ২০০৩ সালের ৮ জানুয়ারি তিনি কোহিনুর আখতার সীমাকে বিয়ে করেন; তাঁদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে।

নূরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৮৩ সালে তিনি উক্ত বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৫ সালে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। স্নাতক পর্যায়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৭ সালে দ্বিতীয় বিভাগে বিএসএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ১৯৯১ সালে দ্বিতীয় বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।

নূরুল ইসলাম বুলবুল কর্মজীবন শুরু করেন নবাবগঞ্জ সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে। পরবর্তীকালে তিনি চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার প্রসারে প্যান এশিয়াটিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাবালে নূর হাসপাতাল ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)-এর রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। বিভিন্ন সময়ে তিনি উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিলেন এবং বর্তমানে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: চাঁপাইনবাবগঞ্জ-৩ (ChapaiNababgonj-3)
🔢 আসন কোড: ৪৫
🗺️ বিভাগ: রাজশাহী
🏙️ জেলা: চাঁপাইনবাবগঞ্জ
👥 মোট ভোটার: ৪৬৮,৪৭৯
👨 পুরুষ ভোটার: ২৩৬,৬৪৮
👩 নারী ভোটার: ২৩১,৮৩১
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
চাঁপাইনবাবগঞ্জ-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (ChapaiNababgonj-3 constituency map)
চাঁপাইনবাবগঞ্জ-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖