📋 জীবনী
নুরুল ইসলাম মনি (জন্ম: ২৫ মার্চ ১৯৫২) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যন। বর্তমানে তিনি জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ। তিনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিন বার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ সাধারণ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী মনোনীত হন।
নুরুল ইসলাম মনি ১৯৫২ সালের ২৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাসসহ এমএসসি পাস করেন।
নুরুল ইসলাম মনি ১৯৮৮ সালের ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে সংসদ ভেঙে যায়। ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম মনি আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি সে নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীকালে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচনের পর তিনি বিএনপিতে যোগদান করেন। তিনি বরগুনা জেলা বিএনপির সভাপতিও নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারির ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মনিকে ২০০৭ সালের ৪ নভেম্বর বরগুনার একটি আদালত দুর্নীতির মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। অভিযোগ ছিল, পাথরঘাটায় বিএনপি কার্যালয় নির্মাণে ত্রাণের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। রায়ের পর তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে তিনি ও তার ভাই সাইফুল ইসলাম জামাল বরগুনা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল