📅 ১৯ আগস্ট ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
নিতাই রায় চৌধুরী

নিতাই রায় চৌধুরী

Nitai Roy Chowdhury
🏛️ সংস্কৃতিমন্ত্রী (মাগুরা-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 রাজনীতিবিদ 📅 ৭ জানুয়ারি ১৯৫৯, ১২:০০ পূর্বাহ্ণ 📍 গ্রাম: ৯নং হাটবাড়িয়া, ডাকঘর: দীঘা- ৭৬৩০, উপজেলা: মোহাম্মদপুর, জেলা: মাগুরা। ৭২০৯ 4০৫ 818৭) 5681219 4501) 15/21০১1৯ ৮১৮২৫ ১ ২ ৩ ৪ ৬ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

নিতাই রায় চৌধুরী — সংস্কৃতিমন্ত্রী (মাগুরা-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

নিতাই রায় চৌধুরী (জন্ম: ৭ জানুয়ারি ১৯৪৯) হলেন একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ যিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী।

প্রাথমিক জীবন

নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালের ৭ জানুয়ারি মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ঝুমা রায় চৌধুরী। এই দম্পতির নিপুণ রায় চৌধুরীসহ ২ পুত্র ও ৩ কন্যা আছে।

কর্মজীবন

নিতাই রায় চৌধুরী একজন আইনজীবী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস-চেয়ারম্যান।

নিতাই ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। এরপর তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নিতাই রায় চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖