📅 ১৯ আগস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
নিলোফার চৌধুরী মনি

নিলোফার চৌধুরী মনি

Nilufar Chowdhury Moni
🏛️ সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-১০, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

নিলোফার চৌধুরী মনি — সংসদ সদস্য (মহিলা আসন-10)

📋 জীবনী

ড. নিলোফার চৌধুরী মনি (জন্ম: ১৫ আগস্ট ১৯৬৯) বাংলাদেশের জামালপুর জেলার রাজনীতিবিদ। তিনি সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য।

প্রাথমিক জীবন

নিলোফার চৌধুরী মনি ১৫ আগস্ট ১৯৬৯ সালে জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করে ১৯৯৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে নারীর ক্ষমতায়নের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী।

রাজনৈতিক জীবন

নিলোফার চৌধুরী মনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন ৩৭ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

সমালোচনা ও বিতর্ক

২০২৬ সালে, নিলোফার চৌধুরী মনি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম বাধ্যতামূলক বিধান যাকাতকে হেয় করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন যে, "যাকাতের চেয়ে বাংলাদেশে চাঁদাবাজি উত্তম।" তার এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। ইসলামী ছাত্রশিবির তার এই বক্তব্যকে "ধৃষ্টতা" বলে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানায়। এছাড়া, যাকাতকে অবমাননার প্রতিবাদে ছাত্রশিবির ও খতমে নবুওয়তসহ বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ করে।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖