📅 ১৭ অক্টোবর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মুশফিকুর রহমান

মুশফিকুর রহমান ✅

Mushfikur Rhman
🏛️ সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 উল্লেখ নেই 📅 ৮ জানুয়ারি ১৯৪০, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মুশফিকুর রহমান — সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মুশফিকুর রহমান একজন বাংলাদেশী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ। তিনি বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য তিনি। দেশ টিভির তিনি অন্যতম প্রতিষ্ঠাতা।

প্রাথমিক জীবন

মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ছতুরা শরীফ গ্রামের পশ্চিম পাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

মুশফিকুর রহমান পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসএস) প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। প্রশাসনিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে সহকারী কমিশনার, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদ। তিনি দেশ টিভির অন্যতম প্রতিষ্ঠাতা।

রাজনৈতিক জীবন

মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: ব্রাক্ষণবাড়িয়া-৪ (Brahmanbaria-4)
🔢 আসন কোড: ২৪৬
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: ব্রাহ্মণবাড়িয়া
👥 মোট ভোটার: ৪৪৩,৯০৯
👨 পুরুষ ভোটার: ২৩০,৬৪৭
👩 নারী ভোটার: ২১৩,২৫৬
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৬
🏛️ ভোটকেন্দ্র: ১২৩টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
ব্রাক্ষণবাড়িয়া-৪ নির্বাচনী এলাকার মানচিত্র (Brahmanbaria-4 constituency map)
ব্রাক্ষণবাড়িয়া-৪ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖