📅 ১৮ অক্টোবর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ মুজিবুর রহমান

মোঃ মুজিবুর রহমান ✅

Mujibur Rahman Rajshahi
🏛️ সংসদ সদস্য (রাজশাহী-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 রাজনীতিবিদ 📅 ১ জানুয়ারি ১৯৫৫, ১২:০০ পূর্বাহ্ণ 📍 গ্রাম: মহিশালবাড়ী, ডাকঘর: মহিশালবাড়ী-৬২৯০, উপজেলা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী। 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ মুজিবুর রহমান — সংসদ সদস্য (রাজশাহী-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

অধ্যাপক মুজিবুর রহমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সংসদ সদস্য। তিনি ১৯৮৬ সালের নির্বাচনে এবং ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও শিক্ষা বিষয়ক সম্পাদ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০০৯-২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মুজিবুর রহমান ১৯৫৫ সালে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি ইউনিয়নের চর-আলাতুলি গ্রামে জন্মগ্রহণ করেন। ৭০ এর দশকে নদী ভাঙ্গনের কারণে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি ইউনিয়নের চর-আলাতুলি গ্রাম থেকে পার্শ্ববর্তী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ীর সাগরপাড়ায় তাঁর পিতা সিরাজুল ইসলাম মোল্লা ও মাতা হামিদা খাতুন স্থায়ীভাবে চলে আসেন। মুজিবুর রহমান আলাতুলি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৭০ সালে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এসএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৭২ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এছাড়াও, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মর্ডান এ্যারাবিক সার্টিফিকেট কোর্স ও মর্ডান পার্সিয়ান সার্টিফিকেট কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ছাত্রজীবন শেষ করে বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হলেও তিনি এ্যাডমিন ক্যাডার না হয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডিগ্রী কলেজে ইংরেজির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বগুড়ার শিবগঞ্জ ডিগ্রী কলেজে ও বগুড়ার মনসুর হোসেন ডিগ্রী কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে দীর্ঘদিন অধ্যাপনা করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: রাজশাহী-১ (Rajshahi-1)
🔢 আসন কোড: ৫২
🗺️ বিভাগ: রাজশাহী
🏙️ জেলা: রাজশাহী
👥 মোট ভোটার: ৪৬৮,৭৮০
👨 পুরুষ ভোটার: ২৩৪,০৭৮
👩 নারী ভোটার: ২৩৪,৬৯৯
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৩
🏛️ ভোটকেন্দ্র: ১৫৭টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
রাজশাহী-১ নির্বাচনী এলাকার মানচিত্র (Rajshahi-1 constituency map)
রাজশাহী-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖