📋 জীবনী
মো. মুজিবুর রহমান চৌধুরী: তিনি হাজী মুজিব নামে পরিচিত। বাংলাদেশের একজন রাজনীতিবিদ, শিল্পপতি ও দানশীল। তিনি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য। তিনি ১৯৬৮ সালের ১ লা জানুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার খুশালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গফুর চৌধুরী। তিনি কমলগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। অত:পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস করেন।
মুজিবুর রহমান চৌধুরী ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনীতিতে অভিষেক করেন। উক্ত নির্বাচনে স্বতন্ত্রভাবে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আলীগের হ্যাভিয়েট প্রার্থী সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে ৭৬০০০ ভোট পেয়ে দ্বিতীয় হন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন এবং পুরো সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ব্যাবধানে তিনি জয়ী হওয়ার গৌরব অর্জন করেন। তিনি ২০০৮ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল