📅 ১৯ আগস্ট ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
ড. মুহাম্মদ ওসমান ফারুক

ড. মুহাম্মদ ওসমান ফারুক

Muhammd Osman Faruk
🏛️ সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 অন্যান্য 📅 ১৮ জুলাই ১৯৪০, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

ড. মুহাম্মদ ওসমান ফারুক — সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

ড. ওসমান ফারুক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ এর সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হন।

ড. ওসমান ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি সেখানে অপারেশন ও মার্কেটিং বিষয়ে শিক্ষকতা করেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। বিএনপির হয়ে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদ নির্বাচনে খালেদা জিয়া সরকারের মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা।

১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে ড. ওসমানের বিরুদ্ধে ২০১৬ সালে তদন্ত করা হয়েছিল। তিনি যুদ্ধাপরাধে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি ২০২৬ সালের নির্বাচনে কিশোরগঞ্জ - ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ওসমান ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন, ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান, ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖