📋 জীবনী
মোছাঃ সাবিরা সুলতানা একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি ২০২৬ সালের মে মাস থেকে সংরক্ষিত মহিলা আসন–১৪ থেকে বর্তমান জাতীয় সংসদ সদস্য।
প্রারম্ভিক জীবন
সাবিরা সুলতানা ১৯৭৬ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আব্দুল হান্নান এবং মাতার নাম মোছাঃ রাজিয়া সুলতানা।
রাজনৈতিক জীবন
২০১০ সালের জুলাই মাসে দুর্নীতি দমন কমিশন সাবিরা সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করে। ২০১১ সালে তার স্বামী নাজমুল ইসলামের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন। ২০১৮ সালের জুলাই মাসে তিনি ছয় বছরের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানায় দণ্ডিত হন। পরবর্তীতে তার দণ্ড ও কারাদণ্ড বহাল থাকায় তিনি বাংলাদেশের ২০১৮ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষিত হন। সুলতানা বাংলাদেশের ২০২৬ সালের সাধারণ নির্বাচনে যশোর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ১,৪৬,৪৪৭ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ১,৮০,৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হন।
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে সাবিরা সুলতানা একজন ব্যবসায়ী, সমাজসেবক এবং গৃহিণী। তিনি মোঃ নাজমুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্বামী একজন সমাজসেবক ও ব্যবসায়ী ছিলেন যিনি ২০১১ সালে অপহরণের পর নিহত হন। তিনি বর্তমানে ঝিকরগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কীর্তিপুরে বসবাস করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল