📅 ১৯ আগস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোসাঃ ফরিদা ইয়াসমিন

মোসাঃ ফরিদা ইয়াসমিন

Mst. Farida Yeasmin
🏛️ সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৬, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোসাঃ ফরিদা ইয়াসমিন — সংসদ সদস্য (মহিলা আসন-6)

📋 জীবনী

ফরিদা ইয়াসমিন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সমাজকর্মী ও সাবেক শিক্ষিকা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।

কর্মজীবন

ফরিদা ইয়াসমিন শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

রাজনৈতিক জীবন

১৯৯২ সালে ঢাকায় ফরিদা ইয়াসমিনের বাড়িতে বিএনপির নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়েছিল। তখন থেকেই তিনি বিএনপির সাথে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ১৯৯৬ সালে ধানমন্ডি থানার তৎকালীন ৪৮ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৯ সালে ধানমন্ডি থানা বিভক্ত হলে তিনি হাজারীবাগ থানা মহিলা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ফরিদা ইয়াসমিন ২০০৭ সালে কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১০–২০১৭ সাল পর্যন্ত তিনি অবিভক্ত ঢাকা মহানগরীর জাতীয়তাবাদী মহিলা দলের অবিভক্ত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি কুষ্টিয়া জেলা কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ব্যক্তিগত জীবন

ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া জেলার ভেড়ামারার নওদাপাড়ার বাসিন্দা। তার পিতার নাম নুরুল ইসলাম এবং মাতার নাম ফজিলা খাতুন। তার স্বামী কে.এম. হামিদুর রহমান একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী। তিনি দুই সন্তানের জননী। বড় ছেলের নাম কে.এম. এরফান হামিদ এবং ছোট ছেলের নাম কে.এম. বায়েজীদ হামিদ যিনি একজন আমেরিকাপ্রবাসী।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖