📅 ১৮ অক্টোবর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ

মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ ✅

Moslehuddin Farid Jessore
🏛️ সংসদ সদস্য (যশোর-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 অন্যান্য 📅 ১৫ ডিসেম্বর ১৯৬১, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ — সংসদ সদস্য (যশোর-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মোসলেহ উদ্দিন ফরিদ (জন্ম: ১৯৬১) একজন বাংলাদেশী চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ। তিনি যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য।

ব্যক্তিজীবন

মোসলেহ উদ্দিন ফরিদ যশোর জেলার ঐতিহ্যবাহী খড়কি পীর বাড়িতে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন। যিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ ছিলেন।

শিক্ষাজীবন

মোসলেহ উদ্দিন ফরিদ যশোর জেলা স্কুল থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তিনি ১৯৭৭ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও ১৯৭৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দুই বছর চাকরি করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ১৯৮৯ সালে ইংল্যান্ডে যান। তিনি রয়্যাল কলেজ অফ পিডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেল্থ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিজিসি ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবন

মোসলেহ উদ্দিন ফরিদ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। দুই বছর সেখানে চাকরি করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ১৯৮৯ সালে ইংল্যান্ডে যান। উচ্চশিক্ষা ও উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি সেখানে বার্মিংহাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর ছিলেন। এছাড়াও আল কুরআন অ্যাকাডেমি, লন্ডন-এর ট্রাস্টি, ইডেন অ্যাকাডেমি কভেন্ট্রি ইউকে’র ট্রাস্টি এবং সেন্টার ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: যশোর-২ (Jessor-2)
🔢 আসন কোড: ৮৬
🗺️ বিভাগ: খুলনা
🏙️ জেলা: যশোর
👥 মোট ভোটার: ৪৮৪,৮৬৬
👨 পুরুষ ভোটার: ২৪৩,৩৭৪
👩 নারী ভোটার: ২৪১,৪৯০
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ২
🏛️ ভোটকেন্দ্র: ১৬৮টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
যশোর-২ নির্বাচনী এলাকার মানচিত্র (Jessor-2 constituency map)
যশোর-২ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖