📅 ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোহাম্মদ আবু সুফিয়ান

মোহাম্মদ আবু সুফিয়ান ✅

Mohammad Abu Sufian
🏛️ সংসদ সদস্য (চট্টগ্রাম-৯ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ১ অক্টোবর ১৯৬৪, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোহাম্মদ আবু সুফিয়ান — সংসদ সদস্য (চট্টগ্রাম-৯ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মোহাম্মদ আবু সুফিয়ান(জন্ম:১ অক্টোবর ১৯৬৪) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৬৪ সালের ১ অক্টোবর কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা, সাহারবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাশেম ও মাতা হুরে জান্নাত বেগম।

আবু সুফিয়ান আশির দশকের শুরুর দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৮৫ সালে নগর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদললের সহ-সভাপতি, ১৯৮৭ সালে সভাপতি নির্বাচিত হন তিনি। ছিলেন ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের চট্টগ্রামের আহ্বায়ক। ১৯৯৬ সালে মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক, ২০০৯ সালে গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, ২০১৬ সালে সিনিয়র সহ-সভাপতি এবং ২০১৯ সালে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।চট্টগ্রাম-৮ আসনে ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০১৯ সালের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জলাবদ্ধতা নিরসন ও মাদক-সন্ত্রাস রোধে অঙ্গীকার দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট পেয়েছিলেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এ কে এম ফজলুল হক ৫৩ হাজার ৮০৭ ভোট পেয়েছিলেন। ফলস্বরূপ, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে জয়লাভ করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: চট্রগ্রাম-৯ (Chittagong-9)
🔢 আসন কোড: ২৮৬
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: চট্টগ্রাম
👥 মোট ভোটার: ৩৯৭,৪৭৬
👨 পুরুষ ভোটার: ২০২,৬৮৯
👩 নারী ভোটার: ১৯৪,৭৭৮
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৯
🏛️ ভোটকেন্দ্র: ১১৮টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
চট্রগ্রাম-৯ নির্বাচনী এলাকার মানচিত্র (Chittagong-9 constituency map)
চট্রগ্রাম-৯ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖