📋 জীবনী
মজিবুর রহমান সারওয়ার একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। মজিবুর রহমান সারওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব।
বরিশাল-৫ আসনের তৎকালীন সংসদ সদস্য আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হলে ছেড়ে দেওয়া আসনে ডিসেম্বর ১৯৯১ সালের উপ-নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বরিশাল-৫ আসনের তৎকালীন সংসদ সদস্য নাসিম বিশ্বাস মৃত্যুবরণ করলে ১৯৯৮ সালের উপ-নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল