📅 ১৯ আগস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মীর শাহে আলম

মীর শাহে আলম

Mir Shahe Alam
🏛️ সংসদ সদস্য (বগুড়া-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ৭ আগস্ট ১৯৭০, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মীর শাহে আলম — সংসদ সদস্য (বগুড়া-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মীর শাহে আলম (জন্ম: ৭ আগস্ট ১৯৭০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

মীর শাহে আলম ১৯৭০ সালের ৭ আগস্ট বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বেতগাড়ি গ্রামের এক মুসলিম মীর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মীর মোজাফফর রহমান এবং মাতা মোছাঃ রাজেনা বেগম। তিনি শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং শিবগঞ্জ এম.এইচ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন।

মীর শাহে আলম ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ১৯৯১ সালে শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖