📅 ১৯ আগস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

Mia Nuruddin Ahammed Apu
🏛️ সংসদ সদস্য (শরিয়তপুর-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ১ অক্টোবর ১৯৭৪, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু — সংসদ সদস্য (শরীয়তপুর-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (জন্মঃ১ অক্টোবর, ১৯৭৪) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বর্তমানে শরীয়তপুর-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কনিষ্ক মওলার স্বাক্ষরিত এবং রাষ্ট্রপতির আদেশে সোমবার (২ মার্চ) জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়।

শৈশবের জীবন

মিয়া নূর উদ্দিন আহমেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

পেশাগত তথ্য

তিনি ২৫ মার্চ, ২০২৬ তারিখ দৈনিক কালবেলা পত্রিকার প্রকাশকের দায়িত্ব গ্রহণ করেন। তার পূর্বে পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন সাংবাদিক সন্তোষ শর্মা।

রাজনৈতিক জীবন

অপু বহু বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১] নির্বাচনের কয়েকদিন আগে প্রচারণা মিছিলে আওয়ামী লীগ সমর্থকরা তাঁর উপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। এরপর আহত অপু আরতাঁর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারেননি এবং আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাকের কাছে পরাজিত হন। ২০১৯ সালের জানুয়ারি মাসে চিকিৎসাধীন অবস্থায় অপুকে পূর্বের দায়ের করা একটি অর্থ পাচার মামলায় গ্রেফতার করা হয়। পাঁচ বছর সাত মাস কারাভোগের পর ৫ই আগস্ট, ২০২৪-এ রাজনৈতিক পট পরিবর্তন হলে পরদিন ৬ই আগস্ট তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। ২০২৬ সালে অনুষ্ঠিত ১৩-তম সংসদ নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে শরিয়তপুর-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজাহারুল ইসলাম কে পরাজিত করে নির্বাচিত হন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖