📋 জীবনী
মারজিয়া বেগম বা (মারজিয়া ফয়েজ) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সংরক্ষিত আসনে সংসদ সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি লক্ষ্মীপুরে র্যাব কর্তৃক আলোচিত হত্যাকাণ্ডের শিকার জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার ফয়েজ আহমদের স্ত্রী।
প্রাথমিক পরিচয়
তিনি শেরপুর জেলায় নকলা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার স্বামীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চারামপুরে। শিক্ষা জীবনে তিনি এইচএসসি পাশ করে ইডেন মহিলা কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তরে ভর্তি হয়ে বিদেশে পাড়ি জমান।
দাম্পত্য সঙ্গী
মারজিয়া বেগম লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর প্রয়াত ডাক্তার ফয়েজ আহমেদের স্ত্রী। যাকে ২০১৩ সালের ২৩ ডিসেম্বর র্যাব কর্তৃক হত্যার শিকার হয়েছে বলে ট্রাইবুনালে অভিযোগ দায়ের করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী