📋 জীবনী
মারদিয়া মমতাজ (ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ হিসেবে অধিক পরিচিত) একজন বাংলাদেশী প্রকৌশলী, শিক্ষিকা, লেখক রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।
কর্মজীবন
মারদিয়া মমতাজ ২০১৭ সালের আগস্ট থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি পূর্বে স্ট্রাকচারাল ডিজাইন কনসালট্যান্ট হিসেবে মেগাসিটি বিল্ডার্সে কাজ করেছেন এবং স্ট্রাকচারাল ও সিসমিক ফিটনেস অডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর গবেষণা ও শিক্ষাদানের ক্ষেত্রের মধ্যে রয়েছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস, বিল্ডিং কনস্ট্রাকশন, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। এছাড়া তাঁর গবেষণার আগ্রহের ক্ষেত্র হিসেবে ব্রিজ মডেলিং, কংক্রিটের গুণাগুণ এবং আরসিসি (RCC) বিল্ডিং উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক জীবন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকায় তাঁর নাম রয়েছে। দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, তিনি নারী অধিকার বিষয়ক কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবন
মারদিয়া মমতাজের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদি নিবাস। বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা। তার পিতা ইঞ্জিনিয়ার মোমতাজুল করিম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী