📋 জীবনী
মাহবুবা হাকিম বাংলাদেশি প্রকৌশলী ও রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনিত সংসদ সদস্য। তিনি ১৯৮৪ সালে ঢাকার সাভারে এক রাজনৈতিক সচেতন পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধে বেড়ে ওঠা মাহবুবা শিক্ষাজীবনে কৃতিত্বের সাক্ষর রাখেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নারী শাখার সদস্য।
প্রাথমিক জীবন
মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল হাকীম এবং মাতা মাহমুদা সুলতানা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৯৯ সালে মাধ্যমিক ও ২০০১ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।
কর্মজীবন
মাহবুবা হাকিম পেশাগত জীবনে দেশের টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল খাতে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে ধর্মীয় শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। হিফজখানা ও মক্তব পরিচালনার পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় আছেন।
মাহবুবা হাকিম ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নারী শাখার সদস্য।
পারিবারিক জীবন
মাহবুবা হাকিম বিয়ে করেন চিকিৎসক ও শিক্ষক আউলাদ হোসাইনকে। যিনি মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। এই দম্পতীর একজন চিকিৎসক ও শিক্ষক,
অন্যান্য রাজনৈতিক দল